ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি র্যাবের হাতে আটক

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ৩ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। শুক্রবার (১ মে) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বরকত সরদারপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন— রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের আঃ রব হাওলাদারের ছেলে মোঃ নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা থানার অলিপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
র্যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় জব্দকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


















