ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জুয়া প্রতিরোধ আইন কার্যকরের পরই ডিবির কঠোর অভিযান, আটক-৪

  • রাসেল রানা
  • সর্বশেষ পরিমার্জন : ১১:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৬১ বার পঠিত

রাসেল রানা:   নতুন ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কার্যকর হওয়ার পরপরই জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়ির রান্নাঘরে বসা গোপন জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে।

পুলিশ জানায়, গত রাতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীরহাট থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম গিলাবাড়ি এলাকায় আবু মুসার বাড়ির রান্নাঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে জুয়া খেলায় লিপ্ত অবস্থায় চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন— পশ্চিম গিলাবাড়ির আবু বক্কর সিদ্দিক (২৭), একই এলাকার আবু মুসা (৩০), দক্ষিণ বিন্নাটারির নাজমুল ইসলাম (৩৬) এবং রাজেন্দ্রপুর এলাকার শ্যামল চন্দ্র রায় (৩১)।

ডিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, নতুন জুয়া প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পর থেকে আইনের কঠোর বাস্তবায়নে আরপিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মহানগরে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীকে জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানিয়ে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রংপুর গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

জুয়া প্রতিরোধ আইন কার্যকরের পরই ডিবির কঠোর অভিযান, আটক-৪

সর্বশেষ পরিমার্জন : ১১:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬