ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক অবহিতকরণ সভা

রানু মিয়া, গঙ্গাচড়া প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৩৮ বার পঠিত

রানু মিয়া, গঙ্গাচড়া প্রতিনিধি: মঙ্গলবার, ৯ মার্চ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের জেডসি বান্ধব গ্রীন স্কুলকরণের লক্ষ্যে প্রধান শিক্ষক বৃন্দের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত্ব হয়।
গংগাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলার নির্বাহী অফিসার মোছা: জেসমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মোছা: জেসমিন আক্তার “একটি সবুজ ক্যাম্পাস শিক্ষার্থীদের কেবল বিশুদ্ধ অক্সিজেনই দেয় না, বরং তাদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল বাগানের মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিবাগন, বৃক্ষরোপন ও জীবনমুখী শিক্ষা লাভ করতে পারবে।” উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ এর সভাপত্বি জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক কার্যক্রম উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম। উপস্থাপনার সময় তিনি বলেন যে, শিক্ষার্থীদের হাতে-কলমে বাগান করার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের কৃষি ও প্রকৃতির সাথে নিবিড় যোগসূত্র স্থাপনের লক্ষ্যে জেডসি বান্ধব বিদ্যালয় সবুজায়ন ও স্কুল বাগান কার্যক্রম পরিচালীত হবে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন স্কুল বাগান মডেল ও প্রস্তত প্রনালী বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রোগাম অফিসার খ্রীস্টিনা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাশ, উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বিদ্যালয় সবুজীকরণ, বৃক্ষরোপন, স্বাস্থ্যসম্মত স্কুল স্যানিটেশন, প্লাস্টিক ও বর্জ্য বব্যস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও সুপারিশমালা পেশ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক অবহিতকরণ সভা

সর্বশেষ পরিমার্জন: ১০:২৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬