ঝিনাইদহের কালীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৩৯ বার পঠিত

ঝিনাাইদহের কালীগঞ্জে চেক জালিয়াতী মামলার নয় (৯) মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে বারবজার পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জাকারিয়া মাসুদ। শুক্রবার (২৭ জুন ২০২৫) সকল ১০ টার দিকে বারবাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামের আবু জাফরের ছেলে মুশফিকুর রহমান কাজল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:শফিকুল ইসলাম জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামের আবু জাফরের ছেলে মুশফিকুর রহমান কাজল বিভিন্ন সময় ব্যবসা বানিজ্যের কথা বলে প্রতারনার মাধ্যমে ও চেক জালিয়াতি করে ভুক্তভোগীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে।
এঘটনায় ভুক্তভোগী ২০২২ সালে একটি মামলা কালীগঞ্জ থানায় দায়ের করেন যাহার নম্বর ১৪২২/২২
এই মামলায় পরবর্তিতে আদালত তাকে ৯ মাসের কারাদন্ড ও ১০ লক্ষ টাকা অর্থ দন্ড করে একটি ওয়ারেন্ট ইস্যু করে। এরপর থেকে আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারের পর বারবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ও কালীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে হস্তান্তর করেন।


















