ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ঝুলন্ত মায়ের পাশে পড়ে ছিল ছেলে-মেয়ের গলাকাটা লাশ

মো: আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৩১ বার পঠিত

বগুড়ার শাজাহানপুর ঝুলন্ত মায়ের পাশে বিছানায় পড়ে থাকা ছেলে-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সাদিয়া বেগম (২৮)। সে উপজেলার ভাণ্ডার পাইকা গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। ৬ বছর আগে খালিশাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের সঙ্গে সাদিয়া বেগমের বিয়ে হয়। শাহাদাৎ হোসেন সেনাবাহিনীর সৈনিক, তিনি ময়মনসিংহ ক্যান্টনমেন্টে চাকরি করেন। দাম্পত্য জীবনে তাদের ৫ বছরের একটি মেয়ে ও ৩ বছরের এক ছেলে সন্তানের জন্ম হয়। নিহত সাদিয়ার মা জানান, কিছুদিন যাবৎ মেয়ের সংসারে নানান ঝামেলা চলছিল। স্থানীয়রা সকালে শাহাদাৎের ঘরে তার দুই শিশুর গলাকাটা মরদেহ এবং ঘরের তীরে ওড়না প্যাঁচানো অবস্থায় মা সাদিয়ার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, খবর পেয়ে নিহত মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ তিনটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দাম্পত্য কলহের কারণে ওই গৃহবধূ তার সন্তানকে গলাকেটে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাদের হত্যা করা হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। ‘জিজ্ঞাসাবাদের জন্য সেনা সদস্য কাজলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আশা করি, পুলিশি জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’ এ ঘটনাটি এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।


















