ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ নিহত, চালক পলাতক

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৬ বার পঠিত
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশাটি কবুরহাট এলাকা থেকে বাইপাস সড়ক হয়ে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে পথেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন আমেনা খাতুন, কমেলা খাতুন, জাকারিয়া, আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শিরিনা খাতুন। তাদের সবার বাড়ি খাজানগর এলাকায়।
খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চলাচল স্বাভাবিক করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এর আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ নিহত, চালক পলাতক

সর্বশেষ পরিমার্জন: ১২:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬