ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ঠাকুরগাঁওয়ে রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী সেই জ্যোতি গ্রেফতার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৫ বার পঠিত

নইমুল ইসলাম নায়ুম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ছাত্র আন্দোলনের সময় ঠাকুরগাঁওয়ে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা জ্যোতিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার ছেলে। তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় কনস্টেবল পদে পুলিশে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় খালি গায়ে হাতে রামদা নিয়ে ছাত্রদের ওপর তাণ্ডব চালান। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করব।
আরও পড়ুন:


















