ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ড্রেন নির্মাণ কাজ বন্ধ করলো এলাকাবাসী, কাজে অনিয়মের অভিযোগ

মোঃ আরিফুল ইসলাম নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৭৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌরসভার পানি নিস্কাশনের জন্য ড্রেনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগে এলাকাবাসী চলমান কাজ বন্ধ করেছেন। মুরাদপুর যুব সমাজ সেবা সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ড্রেনের দু’দিকের ওয়ালের উপর প্লেট(স্ল্যাব)’র নির্মান কাজে অনিয়মের অভিযোগে ঢালাই কাজ বন্ধ করা হয়েছে।
তিনি জানান, ওয়াল ও স্ল্যাবের মধ্যের ফাঁকা স্থানে কোন রড বাইন্ডিং না করেই ঢালাই কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খালেক এন্টারপ্রাইজ এর শ্রমিকরা। মুরাদপুর যুব সমাজসেবা সংগঠনের অর্থসম্পাদক আব্দুর রাকিব, সদস্য মাহিদুর রহমান ও ওই গ্রামের আব্দুল খালেক অভিযোগ করে বলেন, প্রায় ৫ বছর যাবত চলমান কাজ অনিয়ম ও দূর্ণীতির জন্য পড়ে রয়েছে। বর্তমান সরকারের সময়ে কাজের গতি খুবই খারাপ এবং কাজের মানও খুবই নিন্মমানের।
এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, সরকারের জনস্বাস্থ্য বিভাগের সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার ড্রেন নির্মানের কাজ পায় মেসার্স খালেক এন্টারপ্রাইজ।
কাজের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়। কাজ সম্পন্ন হয়নি বিধায় বর্ধিত সময়ে কাজ চলছে। মুরাদপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানে কারিগরি কারণে রাস্তা থেকে ড্রেনের টপ উঁচু করায় ওয়ালের রড সর্ট পড়েছে।
ঢালায়ের সময় ওয়ালের টপ ও স্ল্যাবের মধ্যবর্তি গ্যাপে রড বেঁধে ঢালাই করার কথা। কিন্তু নির্মান শ্রমিকেরা কাজে গাফেলতির কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে। ভালভাবে রড বেঁধে ঢালাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনক্রমেই ময়লা পানি দিয়ে মিক্সার করা যেন না হয় সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন:


















