ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
(সংশোধিত)

তরুণ প্রজন্মের অনুপ্রেরণা আর্কিটেক্ট তৌফিকুল আলম (সুজিত)-এর ৩২তম শুভ জন্মদিন উদযাপিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৬৩ বার পঠিত
নওগাঁ জেলা শহরের বিশিষ্ট তরুণ প্রজন্মের শিক্ষিত, সময়োপযোগী ও সৃজনশীল ব্যক্তিত্ব আর্কিটেক্ট আলহাজ তৌফিকুল আলম (সুজিত)-এর ৩২ তম শুভ জন্মদিন আজ মঙ্গলবার ( ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ ) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
তিনি বর্তমানে নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং “সাহানাবাগ ডেভেলপারস্ অ্যান্ড কন্সট্রাকশন”-এর স্বত্বাধিকারী ও কর্ণধার। বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম সেরা আবাসন প্রকল্প ‘সাহানাবাগ সিটি’-র ডিজাইনার হিসেবেও তিনি সুপরিচিত।শিক্ষাক্ষেত্রে তার অবদানও সমান প্রশংসনীয়। নওগাঁ জেলা শহরের দক্ষিণ অঞ্চলের ইংরেজি শিক্ষার অন্যতম আধুনিক প্রতিষ্ঠান “ফ্লুয়েন্ট স্পীক”-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন। জন্মদিন উপলক্ষে “ফ্লুয়েন্ট স্পীক”-এর আয়োজনে বেলা ১১টায় নওগাঁ প্রবাহ গণপাঠাগারে এক অনাড়ম্বর কিন্তু উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্যারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
নওগাঁ প্রবাহ সংসদ-এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হাসান সাম্মু, কোষাধ্যক্ষ মোহাম্মদুল হাসান বিদ্যুৎ, নওগাঁ প্রবাহ প্রি-ক্যাডেট অ্যান্ড গার্লস হাই স্কুল-এর প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক মোঃ নাজমুল হক, সহকারী শিক্ষক মোঃ মাহমুদুর রহমান পল্লব, এবং সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামাল সহ আরও অনেকে।
জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীরা কেক কেটে, ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে প্রিয় স্যারকে ঘিরে আনন্দ উৎসবে মেতে ওঠে। হাট নওগাঁ এলাকার স্থানীয় বাসিন্দারাও এই জন্মদিন উপলক্ষে আন্তরিক আনন্দ প্রকাশ করেন। আর্কিটেক্ট তৌফিকুল আলম (সুজিত) একাধারে শিক্ষাবিদ, সমাজসেবক ও সফল উদ্যোক্তা — তার এই বহুমুখী প্রতিভা তরুণ প্রজন্মের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

(সংশোধিত)

তরুণ প্রজন্মের অনুপ্রেরণা আর্কিটেক্ট তৌফিকুল আলম (সুজিত)-এর ৩২তম শুভ জন্মদিন উদযাপিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫