ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
অ্যালবেনিজমে আক্রান্ত আফিয়ার জীবনে নতুন আলো

তারেক রহমানের উপহারে নতুন ঘর পেল অবহেলিত পরিবার

জেমস আব্দুর রহিম রানা, যশোর
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৩৩ বার পঠিত
জেমস আব্দুর রহিম রানা, যশোর: অ্যালবেনিজম রোগে আক্রান্ত অস্বাভাবিক ফর্সা গায়ের রঙের কারণে যে শিশুকে জন্মের পরই আপনজনের কাছ থেকে স্বীকৃতি পেতে লড়াই করতে হয়েছে, সেই ছোট্ট আফিয়ার জীবনে এলো নতুন আশার আলো। যশোরের সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাসিন্দা শিশু আফিয়ার জন্য প্রতিশ্রুত নতুন ঘর উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৯ জানুয়ারি) আফিয়া ও তার মা মনিরা খাতুনের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান।
বক্তব্যে তিনি বলেন, “বিএনপি কেবল ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না। দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণের রাজনীতি।”
তারেক রহমান আরও বলেন, গ্রামীন জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। আগের মতো খাল খনন কর্মসূচি পুনরায় চালু করে পানির সংকট নিরসনে কাজ করা হবে।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, “গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। মানুষ যেন ঘরে বসেই মৌলিক চিকিৎসাসেবা পায়, সে ব্যবস্থাই করা হবে।”
নারী উন্নয়ন ও ধর্মীয় নেতৃবৃন্দের সম্মান নিশ্চিত করার বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, “জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। পাশাপাশি দীর্ঘদিন অবহেলিত মসজিদের ইমাম, খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি বলেন, “আমার মেয়ের জন্য আজ একটা নিরাপদ ছাদ হলো। এই উপকার কোনোদিন ভুলবো না।” তিনি বিএনপির চেয়ারপার্সন, তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতৃবৃন্দও এই উদ্যোগকে মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, সামাজিকভাবে অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
অতি ফর্সা গায়ের রঙের কারণে যে শিশুর জীবন শুরু হয়েছিল বঞ্চনা ও কষ্ট দিয়ে, সেই আফিয়ার জন্য এই নতুন ঘর শুধু একটি আশ্রয় নয়—এটি তার ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক নতুন ঠিকানা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

অ্যালবেনিজমে আক্রান্ত আফিয়ার জীবনে নতুন আলো

তারেক রহমানের উপহারে নতুন ঘর পেল অবহেলিত পরিবার

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬