ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ, দুই ধর্ষক কারাগারে

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫১ বার পঠিত

মাহাবুব হোসেনরনি,রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আপনার স্বামীর পা কেটে গেছে দরজা খোলেন এই বলে শুক্রবার রাতে (৩১ জানুয়ারী) গৃহবধূর ঘরে ঢুকে শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে তিন সন্তানসহ তাকে জিম্মি করে ধর্ষণ করে তিন ব্যক্তি। এরপর পালিয়ে যায় তারা।
সোমবার রাতে (৩ জানুয়ারী) ক্ষতিগ্রস্থ্য নারীর বাড়ী পরিদর্শন করেছেন রায়পুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ জামিলুল হক ও রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া।
রায়পুর উপজেলার দক্ষিন চরবংশি ইউনিয়নের চরকাচিয়া গ্রামের মোল্লারহাট বাজারের পাশে বালুর মাঠ এলাকায় ওই নারীর স্বামীর বসতঘরে এ ঘটনা ঘটেছে। নির্যাতিত নারীর বড় মেয়ে স্বামীর সাথে ঢাকার নারায়নগন্জ বন্দরে, মেঝ মেয়ে নানার বাড়ীতে এবং তিনি ছোট ছেলেকে নিয়ে স্বামীর বাড়ীতে বসবাস করছিলেন।
মামলায় অভিযুক্ত ব্যাক্তিরা হলেন, দক্ষিন চরবংশী ইউপির চরলক্ষি গ্রামের হাওলাদার বাড়ীর আজিদ আলী হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৩২), একই এলাকার জুরমুত হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (২৮) ও তাদের সহযোগি অচেনা যুবক (২৯)।
ধর্ষণের ঘটনার রাত ১১টার সময় অভিযুক্ত আলমগীর ও মিলন ওই রাতে চরলক্ষি গ্রামের রতন নামের এক খামারির একটি গাভি গরু চুরি করে নিয়ে যাওয়ার আলমগীরকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। এসময় মিলনসহ দুইজন পালিয়ে যায়।
রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ধর্ষণের কথা জানিয়ে সোমবার দুপুরে এক গৃহবধূ পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। রাতে রায়পুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সহ ঘটনাস্থল পরিদর্শন করি। মঙ্গলবার দুপুরে ওই নারী বাদি হয়ে মামলা করেছেন একই এলাকার আলমগীর, মিলন ও অচেনা এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এঘটনার আগে গরু চুরির ঘটনায় গনপিটুনীর শিকার আলমগীরকে শনিবার বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এখন গৃহবধূর অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে মিলন হাওলাদারকে সদরের একটি চাইনিজ রেষ্ট্রেরেন্ট থেকে আটক করেছে পুলিশ।
এঘটনায় মিলন হাওলাদার বলেন, আমি কিছুই জানিনা। কেন পুলিশ আমাকে ধরে এনেছেন, তাও বলতে পারছিনা। তবে শুনছি আলমগীর হাওলাদার এক কৃষকের গরু চুরি করতে গিয়ে গনপিটুনি খেয়ে লক্ষ্মীপুর জেলে আছেন।
ওসি আরও বলেন, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ভ্যানগাড়ী চালান। বাড়িতে স্বামী না থাকার সুযোগে ওই ব্যক্তিরা ঘরে ঢুকে তাকে গণধর্ষণ করে। এর মধ্যে আলমগীর ও মিলনকে চিনতে পেরেছেন গৃহবধূ। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:


















