ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
রক্ষা পেল যশোরের ফিলিং স্টেশন
তেল নিতে গিয়ে আগুনে পুড়ল মোটরসাইকেল

জেমস আব্দুর রহিম রানা, যশোর
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ২১ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোর শহরের ব্যস্ত ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার সময় আকস্মিক অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিস্ফোরণ ও ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে পুরো পাম্প এলাকা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মতলার মেসার্স সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটির চালক আব্দুল মান্নান যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে শহরে এসে বিকেলে বাড়ি ফেরার পথে তিনি উক্ত ফিলিং স্টেশনে জ্বালানি নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় অসাবধানতাবশত তেল ‘ওভারফ্লো’ হয়ে মোটরসাইকেলের ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। ৪১০ টাকার তেল নেওয়ার পর বাকি টাকা বুঝে নিয়ে তিনি মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যে তা দাউদাউ করে জ্বলতে শুরু করে।
ঘটনার আকস্মিকতায় পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত গ্রাহক, কর্মচারী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তারা দ্রুত জ্বলন্ত মোটরসাইকেলটি ফিলিং স্টেশনের মূল স্থাপনা—বিশেষ করে জ্বালানি সরবরাহের নজল ও ভূগর্ভস্থ তেলের সংরক্ষণ ট্যাংক—থেকে দূরে সরিয়ে ফাঁকা স্থানে নিয়ে যান।
স্থানীয়দের মতে, ওই মুহূর্তে যদি মোটরসাইকেলটি পাম্পের কাছাকাছি অবস্থান করত, তাহলে যেকোনো সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারত, যা বড় ধরনের প্রাণহানি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াত।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করেন এবং পরিস্থিতি নিরাপদ ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর ফিলিং স্টেশন এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যা সবার জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবেও কাজ করবে।
বিশেষজ্ঞদের মতে, ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় মোটরসাইকেল বা গাড়ির ইঞ্জিন বন্ধ রাখা, অতিরিক্ত তেল নেওয়া থেকে বিরত থাকা এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি। সামান্য অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।




















