দাম বেশি হওয়ায় চাষে আগ্রহী তালার কৃষক!!

- সর্বশেষ পরিমার্জন: ০৬:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৯ বার পঠিত

ফিরোজ কবীর (তালা/পাটকেলঘাটা,সাতক্ষীরা) : তালার চাষীরা ইদানিংকালে বিকল্প ফসল হিসেবে ভুট্টাকে বেছে নিয়েছেন । উৎপাদন খরচ কম, দাম ভালো ও চাহিদা বেশি থাকায় ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে তাদের। কম খরচে স্বল্প সময়ে লাভ বেশি হওয়ায় কৃষকেরা এখন ভুট্টা চাষ করছেন। পাটকেলঘাটার ভারসা গ্রামের মহব্বত আলীর সঙ্গে কথা হলে তিনি জানান কয়েক বছর ধরে লোকসানের কারণে পাটকেলঘাটায় ধান চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। ধান চাষ কমলেও বেড়েছে ভুট্টা ও সবজির চাষ। সে ক্ষেত্রে ভুট্টা চাষে ঝুঁকি কম। বিঘা প্রতি খরচ হয় ৮-১০ হাজার টাকা ফলন বিঘাপ্রতি ৩০-৩৫ মনের ও বেশি।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা, খলিষখালী,ধানদিয়া, নগরঘাটা,কুমিরা সরুলিয়ার বিভিন্ন এলাকায় এখন আগের চেয়ে ভুট্টার আবাদ বেশি হচ্ছে। চাহিদা থাকায় ভুট্টার দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। গত দু এক বছর আগে যে ভুট্টার মণ ছিল ৭০০ থেকে ৭৫০ টাকা, সেই ভুট্টা এ বছর কৃষকেরা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করছেন। সে জন্য যেসব জমিতে গত বছরও ধান আবাদ হতো, সেসব জমিতে মাঠের পর মাঠ দেখা যাচ্ছে এখন ভুট্টার খেত।
রবিবার পাটকেলঘাটার কাটাখালী গ্রামের মাহফুজুল ইসলাম জানান এ বছর ৪ বিঘা জমিতে রাজলক্ষী ভুট্রারবীজ রোপন করেছি চারার অবস্থা বেশ ভাল আশাকরি ফলন ভাল হবে। অনেক গাছে মোচা আসতে শুরু করেছে। ভারসা গ্রামের কৃষক মিজানুর রহমান জানান এবছর প্রথম ভুট্রার চাষ করেছি ভাল ফলন হবে আশা করছি। সাথে সাথে ভুট্টার গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়।
উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যান কুমার পাল জানান তার তৈলকুপি ব্লকের আওতায় এ বছর ৬০ বিঘা জমিতে ভুট্টার আবাদ হয়েছে। কম খরচে স্বল্প সময়ে চাষে লাভ বেশি হওয়াতে কৃষক ভুট্টাচাষে ঝুকছেন। তাছাড়া ভুট্টাচাষে রোগ বালাই কম।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান ভুট্টার দাম বেশি হওয়াতে কৃষক ভুট্টাচাষে আগ্রহী হচ্ছে। এবছর তালায় ১২৮ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।


















