ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ১২৫ বার পঠিত

রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মাইক্রোবাস চালক আরিফ হোসেন মানিক ও আরেকজন যাত্রী মো. দেলোয়ার হোসেন। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত চারজনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্হানীয়সুত্রে জানা যায়, সকালে বাবলু ফার্মের সামনে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস এবং বিপরীতমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং আহত হন ৫ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আরও দুজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর দুর্ঘটনা ও হতাহতের বিষয়ে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫