ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরে তাপমাত্রার পারদ নামল সিঙ্গেল ডিজিটে : ৯.৫ ডিগ্রিতে

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৫৫ বার পঠিত

রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধি:  উত্তরের জনপদ দিনাজপুরে হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনজীবন। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে দিনাজপুরবাসীর জন্য তেমন কোন সুখবর নেই। আজো সুর্য মাঝে মধ্যে উকিঝুকি দিলেও তাপমাত্রা নেমেছে সিঙ্গেল ডিজিটে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার।

গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের এ জেলাটিতে বেড়েছে শীতের দাপট। গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো খরকুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয়। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে। অন্যদিকে আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষক।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ সোমবার সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দিনাজপুরে তাপমাত্রার পারদ নামল সিঙ্গেল ডিজিটে : ৯.৫ ডিগ্রিতে

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫