দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৫ বার পঠিত

রহমত আল আকাশ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এতে কয়েকটি বেড ও অক্সিজেনের লাইন পুড়ে গেছে। ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।
ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মালেক “বাংলাদেশের খবর’কে বলেন, আগুনের খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রেনে নিয়ে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি । যে কক্ষে আগুন লেগেছিল সেটি ইউনিট ওয়ান। সেখানে ২১ রোগী ছিল, তারা নিরাপদে রয়েছেন।
হাসাপাতাল সুত্রে জানা গেছে, ওয়েলডিংয়ের কাজ করার সময় আগুনের ফলিঙ্গ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পঞ্চম তলার নির্মাণ কাজ চলছে। শুক্রবার বিকেলে দরজা জানালার গ্রিলের কাজ করার আগুনের কয়েকটি স্ফলিঙ্গ ছিটকে চতুর্থতলার বারান্দায় পড়ে। এতে বারান্দায় পড়ে থাকা ফোমসহ পরিত্যক্ত কিছু জিনিসপত্রে আগুন ধরে যায়। আগুন দ্রুত চতুর্থতলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এতে রোগি ও তাদের স্বজনরা আতংকিত হয়ে দিকবিদিক ছুটোছুটি করে। পুরো ওয়ার্ড আগুনের ধোয়ায় ছেয়ে যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান, আগুনে কেউ হতাহত হয়নি ও তেমন কোন ক্ষতি হয়নি।


















