
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযানে ১৯ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং মাদক মামলার পরোয়ানাভুক্ত ১ জন আসামিসহ ২ জনকে ২৩ অক্টোবর শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,
উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা গ্রামে রেজাউল ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৩২), তার বিরুদ্ধে পূর্বেও খুনসহ ডাকাতি, মাদক, চুরিসহ ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।অপরদিকে আরেকটি অভিযান চালিয়ে
পরোয়ানাভুক্ত আসামি তালোড়া পলিপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আজিজার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সঙ্গে গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











