দুপচাঁচিয়ায় সরিষা তেল কারখানা উদ্বোধন

- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৯০ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে চৌমুহনী -চাঁপাপুর রোডের পূর্ব পাশে শুক্রবার ২৫ জুলাই দুপুরে এসএস এন্টারপ্রাইজের সান সরিষা তেল কারখানা ফিতা কেটে ও কারখানা মিলের সুইচ টিপে কারখানাটি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তালোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মেহেরুল ইসলাম।কারখানার প্রোপাইটার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে ও কারখানার ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান আলীর ছেলে সুমন হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি বগুড়া জেল জামায়াতের মেহমান মোঃ আশরাফ আলী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতে আমীর মোঃ ফাসিহুল ইসলাম, গোবিন্দপুর জামায়াতে সাংগঠনিক ওয়ার্ড আমির মোঃ শহিদুল ইসলাম প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত আলোচনা সভায় প্রোপাইটার মোঃ সোলায়মান আলী উপস্থিত অতিথিবৃন্দদের মাঝে বলেন আমাদের এই সরিষার তেলে কারখানা ভালো মানের তেল উৎপাদন করব এবং তা দেশে বাসীর মাঝে নিরলসভাবে ছড়িয়ে দিব, সেই সঙ্গে মানুষ যেন ভালো সরিষার তেল পায় এটাই আমাদের প্রতিজ্ঞা। তিনি আরো বলেন সকলের সহযোগিতায় আমি এই কারখানা যেন ভালো ও সুন্দর পরিবেশে চালাতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পরে উপস্থিত অতিথিবৃন্দরা নাগরিক ভাবনা কে জানাই আমাদের দুপচাঁচিয়া উপজেলাতে এরকম একটা তেলের কারখানায স্থাপন হওয়ায় আমরা খুব আনন্দিত বোধ করছি, সেই সাঙ্গে আমাদের এলাকার কিছু বেকার যুবকের কর্মসংস্থান হবে বলে আমরা আশা প্রকাশ করছি। এই অনুষ্ঠানের সমগ্র দোয়া মাহফিল পরিচালনা করেন চৌমুহনী বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ এনামুল হক।


















