ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পাঁচবিবিতে সিঁধ কেটে সাত লক্ষ টাকার গরু চুরি

আরিফুল ইসলাম, জয়পুরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১০ বার পঠিত

আরিফুল ইসলাম, জয়পুরহাট:   জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়াল ঘরের সিঁধ কেটে  এক কৃষকের ৪’টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
‎মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের  সীমান্তবর্তী ভীমপুর গ্রামের কৃষক মোঃ আফজাল হোসেনের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। ঐ রাতে চোরেরা বিদেশি জাতের ৩’টি গাভী ও একটি দুধের বাছুর চুরি করে নিয়ে যায়।
‎যার মূল্য প্রায় ৭ লক্ষাধিক টাকা বলে জানা যায়।
‎আফজাল হোসেন জানান, রাত ৩’টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে দেখতে পান গোয়ালঘরের দেওয়াল অনেক ক্ষানি ভাঙ্গা এবং একটিও গরুও নেই। এতে চিল্লাচিল্লি করলে বাড়ির সবাই জেগে ওঠে দেখেন সব গরু চুরি হয়েছে।
‎তিনি বলেন, আজ রাতে যখন ঝড়বৃষ্টি তখন বাড়ির বারান্দায় বসেই ছিলাম। ঝড়বৃষ্টি থেমে গেলে ঘুমিয়ে পড়লে চোরেরা এসময় হয়ত আমার গোয়ালঘরের দেওয়ালে সিঁধ কেটে গরু ৪’টি চুরি করে নিয়ে যায়। গরুগুলো চুরি হওয়ায় আমার সংসারের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান।
‎বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, গরু চুরির বিষয়টি রাতেই পাঁচবিবি থানার ওসি কে অবহিত করা হয়েছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে বলে ওসি আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকেও বিভিন্ন স্থানে অনুসন্ধান ও খোঁজখবর  নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পাঁচবিবিতে সিঁধ কেটে সাত লক্ষ টাকার গরু চুরি

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬