
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিউবওয়েল,ঢেউটিন ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব বিতরন করেন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, (এমপি)।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (uno) শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, শাহাজাহান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা আশরাফুল আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, উপজেলা কৃষক দলের নেতা মোকলেছুর রহমান বাবু, মাফুসহ প্রমুখ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










