ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ ফার্মেসিকে ৪৬ হাজার টাকা জরিমানা

এম.জে.এ মামুন:

কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে আটটি ফার্মেসিকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে যানজট সৃষ্টির দায়ে দুটি বাসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দেবিদ্বারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিউমার্কেট এলাকার ১৫টি ফার্মেসি পরিদর্শন করা হয়। এর মধ্যে আটটি ফার্মেসিতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর প্রযোজ্য ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৪৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এদিকে, নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির অপরাধে দুটি বাসকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর প্রযোজ্য ধারায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ফার্মেসি মালিকদের এন্টিবায়োটিক ওষুধ বিক্রির ক্ষেত্রে যথাযথভাবে রেজিস্টার সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করতে তাদের সতর্ক করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

দেবিদ্বার উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং সড়কে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ ফার্মেসিকে ৪৬ হাজার টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬