ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় খেটে খাওয়া মানুষদের উঠছে নাভিশ্বাস

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ১০৭ বার পঠিত

এবারও সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গরম খুলনায় তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী বরাবরের ন্যয় এবারও খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা ৪২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার ঘরে, তাপদাহে পুড়ছে খুলনার জনপদ রোদের তাপে রাস্তার পিচ গলে যাচ্ছে মাঠ ঘাট ফেটে চৌচির কোথাও এক বিন্দু পানি নাই গত কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। বেশি সমস্যা খেটে খাওয়া কৃষক, দিনমজুর, দোকানদার, ঠেলা-ভ্যান-রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাথে প্রাণী কূলও অস্থির হয়ে পড়ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, আজ রোববার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি ও খুলনায় ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া যশোরে ৪০ দশমিক একর ডিগ্রি, সাতক্ষীরায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি ও মোংলায় ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে, তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। নগরীর খালিশপুর বঙ্গবাসী স্কুল মোড় এলাকার ফার্নিচার ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, অসহ্য গরম। এই গরমে কাজ করতে কষ্ট হচ্ছে। গরমের কারণে ক্রেতাও কম। প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। প্রচন্ড গরমে নাজেহাল হতে হচ্ছে স্কুল-মাদ্রাসা, কলেজগামী শিক্ষার্থীদেরও। মাদরাসা শিক্ষার্থী তাসনিম বলেন, বাহিরে প্রচন্ড রোদ। রোদের তাপে হাটা মুশকিল। ছাতা নিয়ে চলাচল করতে হচ্ছে। শিববাড়ি মোড়ে থাকা রিকসা চালক শরিফুল ইসলাম বলেন, গরমে যাত্রী কম। ছাতাবিহীন রিকসা চালাতে খুব কষ্ট হচ্ছে। এক টিপ মেরে গাছ বা বিল্ডিংয়ে নিচে ছায়ায় বিশ্রাম নিতে হচ্ছে। খুলনার গগন বাবু রোডের বাসিন্দা খাদিজা আলম বলেন, গরম এলেই জীবনটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। একদিকে গ্রীষ্মের শুরু হতে না হতেই বৈশাখের তাপদাহ, অন্যদিকে লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত। আবার কয়েকদিন ধরে চলছে গরমের হিট ওয়েব ।সকাল থেকে রাত পর্যন্ত শুরু গরম ঘাম আর রোদের তেজ। মনে হয় সূর্য আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। মানুষ এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছে। খুব বেশি দরকার না পড়লে মানুষ এখন বের হচ্ছে না, কর্ম দিবসে ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা।
তিনি বলেন, খাল, বিল ,নদী ,নালার পানি ও তীব্র গরম। এই গরমে প্রাণীজগতের পশু-পাখিদের কষ্টের সীমা নেই। বৈশাখের শুরু হতে না হতেই তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ সহ অবলা জীবজন্তু। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, খুলনা অঞ্চলে সোমবার থেকে তাপমাত্রা কমতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মাঝে মধ্যে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন:


















