ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে : হাসনাত আবদুল্লাহ

হাসান মামুন, পিরোজপুর :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে এনসিপির পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের সময় আমরা রাজপথে ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ এই স্লোগান দিয়েছিলাম। সেই বিকল্প রাজনৈতিক ধারাকে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সেবা দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি। সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক লুটেরা ও ভোটচোরদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান থেকে কথা বলে যাচ্ছি। দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতির সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পথসভায় বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির এবং পিরোজপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী শামীম হামিদী। এ সময় হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভা নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

গৌরীপুরে প্রিয়া সিনেমা হলের মালিকের বাসা আগুনে ভস্মীভূত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে : হাসনাত আবদুল্লাহ

সর্বশেষ পরিমার্জন : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬