ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহ

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া :
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ২৫ বার পঠিত

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের তালুকদারপাড়া এলাকায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে স্থানীয়দের দেওয়া তথ্যে ঘটনাস্থলে পৌঁছে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত জহুরুল ইসলাম ওই ইউনিয়নের হাজরাদিঘি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তফা মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি ফোনে ডেকে নেয় জহুরুলকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এএসপি মোস্তফা মঞ্জুর বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যার মোটিভ এখনো স্পষ্ট নয়। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
পুলিশ বলছে, পারিবারিক, ব্যবসায়িক বা সামাজিক বিরোধের দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:


















