ধামরাইয়ে পুলিশ দম্পতির বাড়িতে হামলা ও লুট

- সর্বশেষ পরিমার্জন: ০২:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে পুলিশ দম্পতির বাড়িতে হামলা লুট ও হত্যা চেষ্টা করেছে সৌদী প্রবাসী মোঃ শরীফ ও তার স্ত্রী সহ তাদের সহযোগীরা।এ ঘটনায় আশেপাসের লোকজন অভিযোক্ত শরীফ ও তার স্ত্রী কে ঘরবন্দী করে ৯৯৯ এ অভিযোগ করলে, ঘটনা স্থল থেকে অভিযোক্ত শরীফ ও তার স্ত্রী মনোয়ারাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ।এসময় ঘটনা স্থল থেকে ৪টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।তবে হামলাকারীর সহযোগীরা জনসমাগম দেখে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের উত্তর দীঘলগাও গ্রামে,এ ঘটনায় ভূক্তভোগী পুলিশ সদস্যর মা শরীফন নেছা বাদী হয়ে এক স্কুল শিক্ষক সহ ১০ জনের নাম উল্লেখ অঙ্গাত আরও ১৫ জনকে আসামী করে ধামরাই থানায় একটি মামলা করেছেন।
এ বিষয়ে অভিযোগকারী শরিফন নেছা বলেন শরীফ আমার পোলা কিন্তু সে আমারে ও আমার স্বামীরে মা বাপ বইলা পরিচয় দেয় না।শরীফের বউ আমারে ৫/৬ বার মারছে আমার অসুক স্বামীরে মারছে,পায়ে কুব দিছে মিথ্যা মামলা দিছে।শরীফ বিদাশ থাইকা আইয়া আমার লগে দেহা করেনাই,কিন্তু গতকাল হঠাৎ মেলা মানুষ নিয়া আইয়া ঘরবাড়ি ভাংচুর করে আমারে মারধর করে,আমার ছোট পোলার বউরে মারে তার গলায় সোনার মালা আছাল নিয়া গেছে,ফোন আছাল ভাইংগা ফালাইছে।তারা ২০/২৫ জন আছাল গামছা দিয়া মুখ বাইন্দা আইছিলো,আমি এইরহম অত্যাচারের বিচার চাই ।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই দন্দ চলতেছে অনেকবার বিচার সালিশ করলেও শরীফ এর বেপরোয়া স্ত্রী ও তার সহযোগী গোলামনবী সহ কয়েক জনের জন্য সমাধান করা সম্ভব হয়নি।শরীফের স্ত্রী তার শশুর শাশুরী দেবর সহ স্থানীয়দের কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। বর্তমানে আবার জোর করে বাড়ির দরজা ভেঙ্গে ঘর এর দখল সহ লুটপাট করতে আসছে। এসময় আসেপাশের লোকজন আসলে অভিযোক্ত সন্ত্রাসীরা পালিয়ে গেলেও স্থানীয়রা আটকিয়ে রাখেন শরীফ ও তার স্ত্রীকে।এসময় উপস্থিত শতাধিক লোকজন পূর্ব থেকে গতকালের সকল ঘটনার জন্য দেলোয়ার মাষ্টার,ঢাকা জেলা কৃষক লীগ এর সদস্য গোলামনবী কে দায়ী করে বলেন তাদের উস্কানী ও সহযোগীতায় এই ঘটনা ঘটেছে আমরা এলাকাবাসী তাদের বিচার চাই।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক কাওছার সুলতান বলেন ৯৯৯ ফোন পেয়ে দ্রুত ঘটনা স্থলে যাই এবং অভিযোক্ত দুইজন কে আটক ৪ টি ধারালো অস্ত্র উদ্ধার করি।
n/v


















