ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নওগাঁয় পঞ্চকবিকে ঘিরে মনোজ্ঞ সংগীত সন্ধ্যা

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩১ বার পঠিত
 বাংলা সাহিত্য ও সংগীতের পাঁচ দিকপাল—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনকে শ্রদ্ধা জানিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা। শুক্রবার ( ১২ সেপ্টেম্বর ২০২৫ ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত জেলা শহরের খাস নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠান উপচে পড়া দর্শক-শ্রোতায় মুখরিত হয়ে ওঠে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “একুশে পরিষদ নওগাঁ”-র আয়োজনে অনুষ্ঠিত হয়। একুশে পরিষদ নওগাঁর সভাপতি  অ্যাডভোকেট ডি.এম. আব্দুল বারী  সূচনা বক্তব্য রেখে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রাণবন্ত সঞ্চালনা করেন এম.এস.এম. আহনাফ নূর রাহী। পুরো অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রনজিত কুমার পাল। তবলায় সহযোগিতা করেন রনজিত কুমার পাল,, সঞ্জয় কুমার পাল এবং এ কে এম সামসুজ্জোহা, আর কিবোর্ডে ছিলেন রাজেশ ভট্টাচার্য। তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে দলীয় ও একক পরিবেশনায় সম্পা ভট্টাচার্য, অপূর্ব কুমার এবং বিপুল কুমার দর্শক-শ্রোতার মন জয় করেন। একক গান থেকে শুরু করে ভিন্নধারার সংগীত—সবগুলোই উপস্থিত দর্শকদের আবেগতাড়িত করে। পুরো সময়জুড়ে অনুষ্ঠানস্থল ছিল এক প্রাণময় ও উচ্ছ্বাসে ভরপুর আবহ। অনুষ্ঠানে “একুশে পরিষদ নওগাঁ”-র কার্যকরী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী এবং অসংখ্য সংগীতপ্রেমী দর্শক অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, “পঞ্চকবির প্রভা: আলো ও সুরের সন্ধ্যায়” শিরোনামে এ মনোজ্ঞ আয়োজন করে “একুশে পরিষদ নওগাঁ”। পুরো অনুষ্ঠান ক্যামেরাবন্দী করেন শিক্ষক ও গণমাধ্যমকর্মী মিলন চন্দ্র দেবনাথ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নওগাঁয় পঞ্চকবিকে ঘিরে মনোজ্ঞ সংগীত সন্ধ্যা

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫