ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নওগাঁয় পূজা উদযাপন পরিষদের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩০ বার পঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে নওগাঁয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় শহরের ব্রীজের মোড়স্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ ঠাকুরবাড়ী মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী। সভায় জানানো হয়, এ বছর নওগাঁ সদর উপজেলার ৬৬টি এবং পৌর এলাকার ৫৯টি—মোট ১২৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এইবার জেলায় ৮ শতাধিক পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্যই যৌথ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রসাদেরও ব্যবস্থা রাখা হয়। এসময় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সভাপতি পিযুষ কান্তি সরকার, সাধারণ সম্পাদক পুলক সরকার, সদর উপজেলা শাখার সভাপতি মাধব চন্দ্র কর্মকারসহ অন্যরা। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার প্রচার সম্পাদক অম্লান সাহা, সহ-প্রচার সম্পাদক স্বপন দাস, সমাজকল্যাণ সম্পাদক বাদল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক প্রাণতোষ সাহা, কোষাধ্যক্ষ কেশব চন্দ্র রায় এবং রাধাগোবিন্দ জিউ মন্দির কমিটির দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মণ্ডল। এছাড়া জেলার ১১ উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সব মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসব সফলভাবে উদযাপনে একে অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, “দুর্গোৎসবকে ঘিরে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। পূজা উদযাপনে কেউ কোনো ধরনের শঙ্কায় না থেকে নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন।” অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করেন শিক্ষক ও গণমাধ্যমকর্মী মিলন চন্দ্র দেবনাথ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নওগাঁয় পূজা উদযাপন পরিষদের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫