ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নওগাঁয় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

ফেরদৌস ওয়াহিদ
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৫৮ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার বিএনপি’র সভাপতি ও ৫নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা মঙ্গলবার (২০ মে) দুপুরে তার দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সম্প্রতি কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত “সাংবাদিক হয়রানির” অভিযোগ সংক্রান্ত প্রতিবেদনকে সম্পূর্ণ “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।
তিনি বলেন, “আমি কোনো সাংবাদিককে মারধর বা আটক করিনি। ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে আইনানুগভাবে ব্যবস্থা নিয়েছে।”
তিনি অভিযোগ করেন, কথিত কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়ে ইউনিয়ন পরিষদে এসে ইউপি সদস্যদের হুমকি ও চাঁদা দাবি করছিলেন, যার ভিডিও প্রমাণ রয়েছে। এই অবস্থায় জনসাধারণ উত্তেজিত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে।
চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা বলেন, “একটি কুচক্রীমহল রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।” তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থার কথাও জানান। সংবাদ সম্মেলনে তিনি পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সাংবাদিকতার সুনাম রক্ষায় এমন অপেশাদার কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন।
আরও পড়ুন:


















