ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নওগাঁয় সূর্য পূজায় সনাতন ধর্মাবলম্বীদের পশ্চিমা জনগোষ্ঠীর উৎসবমুখর আয়োজন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৪০ বার পঠিত
মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
নওগাঁ জেলা শহরের দক্ষিণাংশে অবস্থিত হাট নওগাঁ মহাশ্মশান ঘাটে বিপুল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী সূর্যদেবের পূজা। হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে এবারের সূর্য পূজা পরিণত হয়েছে এক মহাসমারোহে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের পশ্চিমা জনগোষ্ঠী প্রতি বছরের ন্যায় এবারও আন্তরিক ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে এই পূজার আয়োজন করে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ) বিকাল ৪টা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রথম ধাপের পূজা অনুষ্ঠিত হয়। পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ) ভোররাত ৪টা থেকে সূর্যোদয় পর্যন্ত চলে দ্বিতীয় ধাপের পূজা ও আরাধনা। এভাবেই দুই দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সূর্যদেবের প্রতি ভক্তদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সম্পন্ন হয়। পূজায় আগত ভক্তবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, সূর্য পূজা বা ছঠ ব্রত তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশাসন। এই ব্রতে সূর্যদেব ও ছঠ মাইয়ের আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, ছঠ ব্রত পালন করলে মাতৃস্নেহে ভরা ছঠ মাই সন্তান সুখ প্রদান করেন এবং পরিবারে শান্তি, সমৃদ্ধি সৌভাগ্য বজায় থাকে। এ উপলক্ষে নওগাঁ শহরের ছোট যমুনা নদীর দুই তীরে, বিশেষ করে বিভিন্ন ঘাটে সূর্যদেবের পূজা অনুষ্ঠিত হয়। প্রত্যেক স্থানে আলোসজ্জা, পূজার থালা, ফুল, ফল ও প্রদীপে চারপাশ যেন আলোকিত হয়ে ওঠে। ভক্তরা নদীর জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। প্রতিবছর এই সময়টিতে পশ্চিমা জনগোষ্ঠীর প্রতিটি পরিবারে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নতুন ও পুরাতন জামাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—সবাই মিলেমিশে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। অতিথি আপ্যায়ন, উপবাস, ব্রত পালন, ভোগ প্রস্তুত, আরাধনা ও পূজার নানা আয়োজন—সব মিলিয়ে প্রতিটি বাড়িই পরিণত হয় ধর্মীয় উৎসব ও সৌহার্দ্যের মিলনমেলায়। সূর্য পূজার এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সনাতন ধর্মাবলম্বী পশ্চিমা জনগোষ্ঠীর সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। তাদের এই আন্তরিকতা, ঐক্য এবং ধর্মীয় ভক্তি সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নওগাঁয় সূর্য পূজায় সনাতন ধর্মাবলম্বীদের পশ্চিমা জনগোষ্ঠীর উৎসবমুখর আয়োজন

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫