নওগাঁর আগ্রাদ্বিগুন হাটের চুরি হওয়া ইট পাওয়া গেল চেয়ারম্যানের বাড়িতে

- সর্বশেষ পরিমার্জন: ১২:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৫৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,নওগাঁ:
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন হাটের নতুন করে সংস্কার ও টেন্ডার হওয়ায় ভেঙ্গে দেওয়া হচ্ছে আগের স্থাপনা। ভেঙ্গে নতুন করে তৈরি করা হচ্ছে ভূবন। তোলা হচ্ছে আগের ইট গুলো। উত্তোলন করা ইট হারিয়ে যাওয়ার অভিযোগ উঠে স্থানীয় ২ নং আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ নওগাঁ ২ এমপি মনোয়ন প্রত্যাশীর বিরুদ্ধে। হাটের স্থাপনা থেকে ইট নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পাওয়ার ট্রলার সহ ড্রাইভারকে ।
স্থানীয় ও লাইট গার্ড জানান, এখান থেকে ইট হারিয়ে যাচ্ছে যার জন্য আমরা। ইট চোরকে ধরতে অপেক্ষা করি। রাত ১২ টার সময় ড্রাইভার সহ গাড়িকে আটক করি। পরবর্তীতে আমরা জানতে পারি ইটগুলো চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ।
অটকৃত পাওয়ার টিলার ড্রাইভার আনিসুর রহমান বলেন, এক গাড়ি ইট চেয়ারম্যানের বাড়িতে রেখে এসেছি আরো এক গাড়ি ইট নিয়ে যাওয়ার জন্য চেয়ারম্যান আমাকে বলেছে নিতে এসে স্থানীয়রা আমাকে আটক করে। উপজেলার ২ নং আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ নওগাঁ ২ এমপি মনোয়ন প্রত্যাশী ইসমাইল হোসেন মোস্তাকের গ্রামের বাড়ি মাহমুদপুর (তালপুকুর) সরজমিনে গিয়ে পাওয়া যায় চুরি হওয়া ইট । ইউপি চেয়ারম্যান মোস্তাক জানান, আমি ইট নিয়ে এসেছি, অস্বীকার করিনি, ৬-৭০০ মত ইট এনেছি । এ বিষয়ে এলজিইডি সহকারী প্রকৌশলী আব্দুল হাকিম বলেন, তিনি আমাকে বলেছিলেন ইট প্রয়োজন, কিন্তু আমি তাকে জানিয়ে দিয়েছিলাম কোন প্রকার ইট দেওয়া যাবে না, যদি তিনি ইট নিয়ে যান তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।


















