ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নওগাঁ সদর-৫ আসনে গণসংযোগে মাসুদ হাসান তুহিন

ফেরদৌস ওয়াহিদ, নওগাঁ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ১০৮ বার পঠিত

নওগাঁ সদর-৫ আসনে গণসংযোগে মাসুদ হাসান তুহিন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের উত্তরসূরি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ সদর-৫ আসনের মাঠের প্রিয় মুখ, গণমানুষের নির্ভরতার প্রতীক, বিএনপির নওগাঁ জেলা শাখার সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গত ৪ জুলাই ২০২৫, বর্ষাইল বাজার, কীর্তিপুর বাজার ও হাপানিয়া বাজার এলাকায় এই গণসংযোগ ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মাসুদ হাসান তুহিন সরাসরি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি, মানবিক ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতির রূপরেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। এ সময় তিনি এলাকার জনগণের সমস্যা, চাওয়া-পাওয়া ও প্রত্যাশা গভীর মনোযোগের সাথে শোনেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগ কার্যক্রমে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক সাড়া কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো কার্যক্রম ছিল মানবিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একটি সাহসী পদক্ষেপ।
মাসুদ হাসান তুহিন বলেন, “বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণমানুষের মুক্তি ও অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। জনগণই এই রাষ্ট্রের মালিক, আর তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে আছি এবং থাকবো।”
আরও পড়ুন:


















