ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে আব্দুল্লাহ রিমন, রাসেল মিয়া

মোমিন ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৮৩ বার পঠিত

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার, (৩১ ডিসেম্বর) নজরুল বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্রশিবিরের ফেসবুক পেইজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি  হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের  (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ রিমন ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের   (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়া ।

এসময় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, মোমেনশাহী মহানগর এবং বাকৃবি শাখার দায়িত্বশীলবৃন্দ।

বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয় যে, “ ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল্লাহ রিমনকে সভাপতি এবং রাসেল মিয়া কে সাধারণ সম্পাদক  হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।”

নবগঠিত কমিটির বিষয়ে নবনির্বাচিত ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি  বলেন, “ বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির প্রতি বছরেই বার্ষিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীল নির্বাচন করে থাকে। প্রচলিত রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে আমরা এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে থাকি। আমার উপর অর্পিত আমানতের হক সঠিক ভাবে যাতে আদায় করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।”

এছাড়াও পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সাংগাঠনিক নিয়মানুযায়ী খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”

নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লা রিমন সবার কাছে দোয়া প্রত্যাশা করে বলেন, “ ছাত্রশিবির শুধুমাত্র ছাত্রশিবিরের জনশক্তিদের সংগঠন না। এটি এখন সকল শিক্ষার্থীদের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে তার ছাত্রকল্যাণমূলক কাজের মাধ্যমে। তাই ছাত্রদের কল্যাণে ছাত্রশিবিরের যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে আল্লাহতায়ালা এ দায়িত্ব আমাকে যথাযথভাবে পালনের তৌফিক দেন সেজন্য সবার কাছে দোয়া প্রত্যাশি।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে আব্দুল্লাহ রিমন, রাসেল মিয়া

সর্বশেষ পরিমার্জন: ১০:২১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬