ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়ন, লম্পট গ্রেপ্তার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৬৮ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়ন ঘটনায় লম্পট গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের ১৯ বছর বয়সি এক গৃহবধূ ও তার শিশু সন্তানকে বাড়িতে রেখে পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে যায়। এই সুযোগে বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে রাঙ্গা হোসেন নান্টু (৩৩) ওই বাড়িতে পানি খাওয়ার অজুহাতে গিয়ে পানি খাওয়ার জন্য গ্লাস চায়। পরে ওই গৃহবধূ তাকে পানি খাওয়ার জন্য গ্লাস দিলে টিউবওয়েল থেকে পানি বের করে পানি খেয়ে গ্লাসটি ফেরত দেওয়ার পর তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শাকাতরস্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের ঘটনা ঘটায়। তখন ওই গৃহবধূ ও তার শিশু সন্তান চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসতে থাকে। তখন রাঙ্গা হোসেন নান্টু দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা তাকে আটক করে গণধোলাই দেয়। তারপর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে প্রথমে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে বন্দি করে রাখে। এরপর শুক্রবার (১০ জানুয়ারি) রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার এসআই সিয়াম হাসান তদন্ত করছেন। এবিষয়ে থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা সিয়াম হাসান জানান, গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামি রাঙ্গা হোসেন নান্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:






















