ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানকে গণসংবর্ধনা

মোঃ সাগর হোসেন বেনাপোল (যশোর)
- সর্বশেষ পরিমার্জন: ১১:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৪ বার পঠিত

মোঃ সাগর হোসেন বেনাপোল (যশোর): যশোর ৮৫/১ নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানকে স্বাগত জানিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে শার্শা উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে দলমত নির্বিশেষে শার্শা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা জানান।
এ সময় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “আমি শার্শা উপজেলার মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচন পরবর্তী সময়ে শার্শা উপজেলার কয়েকটি ইউনিয়নে আমার কর্মীদের ওপর হামলা করে আহত করা হয়েছে। আমি এসব ভুলে গিয়ে এখন থেকে আর কোনো সহিংস ঘটনা দেখতে চাই না।”
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “শার্শা উপজেলার বাজার ও ঘাটে কেউ চাঁদাবাজি করতে আসবেন না। যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করেন, তাহলে আমি প্রশাসনকে বলবো—তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রেজাউল করীম।
এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আমীর ও জামায়াত মনোনীত উপজেলা ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, আবুল কালাম আজাদ, মকবুল হুসাইন, শার্শা ইউনিয়ন আমীর আবু ইয়াহইয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, শার্শা উপজেলা জামায়াতে ইসলামী।
আরও পড়ুন:
মোঃ সাগর হোসেন বেনাপোল (যশোর)



















