নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবতে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের কোদালের কোপে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকার(৬২) নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত প্রদীপ চন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামের মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূএে যায় , নিহত প্রদীপ চন্দ্র সরকারের সাথে তার আপন বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের জমি সংক্রান্ত বিরোধের চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণ চন্দ্র সরকার কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় কোপ দেয়। কোদালের কোপে প্রদীপ চন্দ্র মাটিতে পড়ে যায়।
এ সময় পরিবারের অন্যান্য লোকজন আহত প্রদীপ চন্দ্রকে চিকিৎসার জন্য প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌঁনে ২ টায় তার মৃত্যু হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মহবুবুর রহমান গনমাধ্যমকে জানান , এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

















