ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নরসিংদী সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:.

নরসিংদীর পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে পাঁচদোনা টঙ্গী সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর (৫৫) নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্হ ছিলেন। পলাশ উপজেলায় জাহাঙ্গীর পাগল নামে পরিচিত। মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি নরসিংদীর জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তাকে বেশির ভাগ সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা যেত। সোমবার সকালে তাঁর মরদেহ ভাটপাড়া সড়কের পাশে পড়ে থাকে। পরিবারের সদস্য ও স্থানীয়রা ধারণা করছেন তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতের ছোট মুস্তফা ইসলাহী জানান, রাতের কোন একসময় আমার বড় ভাই বাসা থেকে বের হয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। আজ সকালে খবর পাই তার মরদেহ ভাটপাড়া সড়কের পাশে পরে আছে। ধারণা করা হচ্ছে সড়ক দিয়ে হাঁটার সময় গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হন তা জানা যায় নি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
16 October 2026

এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নাগরিক ভাবনা কার্যালয়ে আগুন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

নরসিংদী সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সর্বশেষ পরিমার্জন : ০৩:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬