ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জিয়ানগরে প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

পিরোজপুর অফিস::
পিরোজপুরের জিয়ানগরে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল আহসান ওরফে ইব্রাহিমকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মনিরুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে মনিরুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিমকে প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তাঁর ছেলে মোহাম্মদ মানসুর। মানসুরের অভিযোগ, একটি কাজ করে দেওয়ার জন্য তাঁর বাবা স্থানীয় মনিরুল ইসলামকে দেড় লাখ টাকা দিয়েছিলেন। দীর্ঘদিন অপেক্ষা করেও কাজটি না হওয়ায় বৃহস্পতিবার রাতে টাকা ফেরত চাইতে মনিরুলের কাছে যান তাঁর বাবা। এ সময় মনিরুল তাঁকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তাঁর বাবা বুকে ও মুখে আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয় বলে দাবি করেন মানসুর। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ইসলাম। তাঁর দাবি, বৃহস্পতিবার রাতে ইব্রাহিম তিন-চারজনকে সঙ্গে নিয়ে তাঁর কাছে এসে দেড় লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইব্রাহিম তাঁর ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় তিনি সরে গেলে ইব্রাহিম পড়ে যান বলে দাবি করেন মনিরুল।এদিকে, ইব্রাহিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জিয়ানগর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
16 October 2026

মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

জিয়ানগরে প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬