ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে অবৈধ জমি দখল ও বালু ভরাটের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈধভাবে ক্রয়কৃত মালিকানাধীন জমিতে ‘জলসিঁড়ি নামীয় আবাসন প্রকল্প’ কর্তৃক অননুমোদিত ও অনধিকারে প্রবেশ, জোরপূর্বক বালু ভরাট এবং সীমানা প্রাচীর নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী জমি মালিকরা।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাঘবেড় মৌজায় আর.এস- ১০৮, আর.এস- ৫৫৮ নং দাগে ক্রয়সূত্রে প্রাপ্ত ১৫ (পনেরো) শতাংশসহ ৬০ জনের অধিক মালিকের আরও ২ একর জমিতে কোনো প্রকার বৈধ অনুমোদন বা জমি ক্রয় ব্যতিরেকেই অবৈধভাবে বালু ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ চালানো হচ্ছে।

​সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ক্রয়সূত্রে জমির মালিক মোঃ মুন্না, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক, জমি মালিক সবুজ সরকার, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক হাসান,স্থানীয় বাসিন্দা জজ মিয়াসহ অন্যান্য ভুক্তভোগীরা।

​বক্তারা জানান,
​অননুমোদিত প্রবেশ ও বালু ভরাট বন্ধ করার দাবী জানিয়ো জমি ক্রয় না করে অবৈধভাবে জমিতে প্রবেশ বন্ধ , বালু ভরাট ও রাস্তা বা সীমানা প্রাচীর নির্মাণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।
ভুক্তভোগী জমি মালিকদের আইনগত ও সাংবিধানিক অধিকার সংরক্ষণের আহ্বান জানানো হয়।
​এ সময় আবাসন প্রকল্পের সুনির্দিষ্ট নকশা ও সীমানা সর্বসাধারণের জন্য স্পষ্ট করার কথাও জানান তারা।
​বক্তারা অবিলম্বে এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তাঁদের ক্রয়কৃত জমির ন্যায্য মালিকানা বজায় রাখার জোর দাবি জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
16 October 2026

মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে অবৈধ জমি দখল ও বালু ভরাটের অভিযোগে সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬