ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে নানা আয়োজনে বর্ষবরণ 

শাহীন শহীদ
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ১১৪ বার পঠিত

Oplus_131072

এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নাগেশ্বরীতে নানা আয়োজনে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ। আজ সোমবার উপজেলা প্রশাসনের  আয়োজনে সকাল ১১টায় থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠন আলাদাভাবে শোভাযাত্রার আয়োজন করে। মেলায় উপজেলা প্রশাসন স্কুলের পক্ষ থেকে পান্তাভাতের আায়োজন করা হয়।। জেলার ঐতিহ্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি,  কৃষকদের নানা কথা, ঢাক ঢোল,  উঠে আসে শোভাযাত্রার মোটিভগুলোতে। ১লা বৈশাখের মেলায় ঘুরতে আসা    মৌমিত ফারহান  বলেন, মেলায় এসে খুব ভালো লাগছে। সাংবাদিক রনজু বলেন ‘বর্ষ বরণের নানা আয়োজন নাগেশ্বরীতে দিনব্যাপী চলবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাগেশ্বরীতে নানা আয়োজনে বর্ষবরণ 

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫