নাগেশ্বরীতে ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৪৩ বার পঠিত

শাহীন শহীদঃ নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ব্রিজের নীচে জলাশয়ে গোসল করতে এসে দুই নবজাতক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এলাকাবাসী বলেন, প্রথমে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ পানিতে ভাসতে দেখা যায়। এরপর অদূরে জলাশয়ের কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ব্রিজের ভিড় জমায়। বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় এবং সুরতহাল সম্পন্ন করে।
এলাকার তাজুল মিয়া জানান, “দুপুরে খবর পেয়ে জলাশয়ের পারে এসে দেখি, একটি মরদেহ পূর্ব পাশে এবং আরেকটি পশ্চিম পাশে ভাসছে। এমন হৃদয়বিদারক দৃশ্য আগে কখনো দেখিনি।”- “নবজাতক দুটি কন্যা এবং সম্ভবত জমজ। তাদের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস। কে বা কারা এভাবে ফেলে রেখে গেছে, তা জানা যায়নি।”
কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, “মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এগুলো স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হবে। চেয়ারম্যান মরদেহ দুটি দাফনের ব্যবস্থা করবেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” বলে জানান।





















