ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন: র‍্যালী ও আলোচনা সভা

জাহিদ হাসান,বান্দরবান
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ২৬ বার পঠিত
Print News
জাহিদ হাসান,বান্দরবান:   বান্দরবানের লামা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। র‍্যালীতে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।র‍্যালী শেষে ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. গোলাম মোস্তফা নাদিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সোলায়মান, মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন ও ডা. পোহেলিকা বড়ুয়া, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং ইপিআই টেকনিশিয়ান ফখরুল ইসলাম।
এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া। এতে আরও বক্তব্য দেন স্যানিটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া। বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি সকলকে পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, পুষ্টি ছাড়া মানবজীবন অচল। তাই সকলকে পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতন হতে হবে। তিনি জানান, আগামী ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন: র‍্যালী ও আলোচনা সভা

সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬