ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
হোমনয় দু্ই মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড

আইয়ুব আলী, হোমনা
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পঠিত

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনায় দুই মাদক সেবনকারী রাস্তায় মা’তাল হয়ে উচ্ছৃঙ্খল করার অপরাধের দুই নেশাগ্রস্তকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন নিলখী গ্রামের হৃদয় (২২) ও সোহেল (২৫)। বুধবার কুমিল্লা হোমনা উপজেলা নিলখী ইউনিয়নের নিলখী গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদেরকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় খোরশিদ আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করে এবং বিরক্তিকর আচরণ করার অপরাধে তাদেরকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে ।


















