ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • অপু দাস, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন : ১২:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৭ বার পঠিত

অপু দাস, রাজশাহী:   রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বহনের অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ কেজি গাঁজা। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, অপহরণ, ছিনতাই, ভেজাল পণ্য ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল শনিবার রাতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাজিরপাড়া পুলিশ ফাঁড়ির সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর এলাকার বাসিন্দা মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. জনি মাহমুদ (৩০)। তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল্লাহ জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে নিয়ে আসতেন। পরে জনি মাহমুদের সহযোগিতায় এসব মাদক বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। দীর্ঘদিন ধরে তারা পরস্পরের যোগসাজশে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এছাড়া, আটক দুইজন জব্দ করা গাঁজা অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে। উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

র‍্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব-৫। বাহিনীটির দাবি, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলা: প্রধান আসামিকে গ্রেপ্তার করল র‍্যাব

26 July 2026

মোবাইল কোর্টে ৩-মাদকসেবীর কারাদণ্ড, পলাতক আসামিসহ গ্রেফতার-৪

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১২:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬