ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ইউএনওর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ
চাচার মারধরে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া, পিরোজপুর
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২৪ বার পঠিত

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিথী আক্তার তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে তার চাচা তাকে শারীরিকভাবে আঘাত করেন। এতে তার হাত ভেঙে যায় বলে দাবি করেছেন বিথী ও তার পরিবার।
ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শারীরিকভাবে আহত হওয়া সত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় তিনি শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। এ উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।
অভিযুক্ত চাচার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



















