ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নাঙ্গলকোটের রায়কোটে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং বিরোধী র‍্যালি ও বিক্ষোভ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামের সর্বোস্তরের জনগনের উদ্যোগে জনসচেতনতামূলক মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রায়কোট জনতা বাজারে রায়কোট গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে রায়কোট জনতা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তালতলা ও রায়কোট গাঙ্গেরপাড় নতুন বাজার ঘুরে পুনরায় জনতা বাজারে এসে শেষ করে। এসময় বিক্ষোভকারীরা মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি। তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়। মাদক’কে না বলুন এ স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রায়কোট ওয়ার্ড বিএনপি সভাপতি মফিজুর রহমান মোল্লা।

রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জাফর আহাম্মদ আপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নাঙ্গলকোট উপজেলা মজলিস সূরা ও কর্ম পরিষদ সদস্য প্রফেসর আব্দুল মালেক মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইস্রাফিল সোহাগ, জামায়াত নেতা ডাক্তার মজিব, রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার নাছির মোল্লা, ওয়ার্ড বিএনপি নেতা গাজী কাসেম, সমাজসেবক সোহেল হাজারী, সমাজসেবক ও রাজনীতিবিদ রুহুল আমিন হাজারী, সমাজসেবক সুমন মজুমদার, ৫নং রায়কোট ওয়ার্ড জামায়াত সভাপতি মাস্টার ওমর ফারুক মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন সর্দার, শিপন হাজারী ও সম্প্রতি কিশোরগ্যাংয়ের হামলায় আহত নূরুল হক প্রমুখ।

এছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে রায়কোট গ্রামের সর্বদলীয় নেতাকর্মীবৃন্দ ও গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
17 October 2026

কক্সবাজারের রিসার্টে অগ্নিকান্ড:১০ পর্যটকের মৃত্যু,আহত-৭: ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

নাঙ্গলকোটের রায়কোটে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং বিরোধী র‍্যালি ও বিক্ষোভ

সর্বশেষ পরিমার্জন : ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬