ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নাচোলর গ্রামীন পাকা রাস্তাগুলো যেন ধান মাড়ায়ের খৈলান

আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ৬০ বার পঠিত
বরেন্দ্রভূমি নাচোল সহ আশপাশের এলাকায়  কৃষি জমিতে কৃষকেরা আলু চাষের পর দেরি করে বোরো ধান এ বছর ব্যাপক ভাবে চাষ করেছে। ধান পাকতে এবং পাকা ধান কাটা শুরু হতে না হতেই পহেলা আষাঢ় থেকে অদ্যাবধি অতি বর্ষনে উঠতি ধান নিয়ে মহা বিপদেপড়েছে কৃষকেরা।
বৃষ্টির মধ্যেই ধান কেটে গ্রমীন পাকা রাস্তাগুলো দখল করে ধান মাড়াই,ধান শুকানো,খড় শুকানো কাজে ব্যস্ত কৃষকেরা। তার মধ্যদিয়েই নিয়মিত চলছে নানা রকম যানবাহন। কখনো কখনো রাস্তায় ভেজাখড়ে গাড়ি স্লিপ করে দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আক্রান্ত হচ্ছে সাধারণ যাত্রীগন । কিছু বলতে গেলেই আক্রমণাত্তক ভাবে মারমুখী হয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হচ্ছে কৃষকেরা।
এ নিয়ে উভয়ের মধ্যে কখনো কখনো ধাক্কা ধাক্কিও বাদ যায়না।রাস্তা জুড়ে দখল কারি কৃষকেরা যেন এক মায়ের সন্তান। এক জোট হয়ে ঝগড়াঝাটিতে লেগেই থাকছে। যে কোন সময় বড় রকমের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকা বাসি। উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ ছয়টি বিষয় নিয়ে আলোচনা হয়।সেখানে সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা হয় কিন্তু তার কোন ব্যবস্হা গ্রহণ করা হয়না।
রাস্তাগুলোতে ধান মাড়াই, খড় শুকনো, ধান শুকনো, গরু ছাগল বাঁধা, গোবর শুকনো, ইটবালু খোয়া রাখার জন্যই যেন নির্মিত যেন রাস্তাগুলো।এলাকার সুশীল সমাজ বড় রকমের দূর্ঘটনা থেকে বাঁচতে দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাচোলর গ্রামীন পাকা রাস্তাগুলো যেন ধান মাড়ায়ের খৈলান

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫