ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
নাচোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম , নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৮ বার পঠিত

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই মূল স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নাচোল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পুলিশের একার পক্ষে চুরি, ছিনতাই কিংবা ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং কোনো অপরাধ চোখে পড়লেই তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে ভবিষ্যতে ও থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, ও পৌর আমীর মনিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
তাঁরা বলেন—
চুরি, ছিনতাই ও ইভটিজিং শুধু আইন-শৃঙ্খলার সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, এসব অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সাধারণ জনগণও নিজেদের মতামত প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, এলাকায় মাঝে মাঝে ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও অনেকেই ভয়ে মুখ খোলেন না। জনগণের দাবি— পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং আরও জোরদার করা এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জনসচেতনতামূলক সভার আয়োজন করা।
সভাপতির বক্তব্যে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেন,
অপরাধী যত বড়ই শক্তিশালী হোক, আইন থেকে কেউ রেহাই পাবে না। নাচোলকে অপরাধমুক্ত করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সমাজকে সুরক্ষিত রাখতে পুলিশের সঙ্গে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।
এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।


















