ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নাচোলে দুই শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক আটক

মোঃ আরিফুল  ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পিতা-মাতার অনুপস্থিতিতে ১০ ও ১১ বছরের দুই শিশুকে ধর্ষনের অভিযোগে ধর্ষক নুরুল হক ভদুকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের ভেরেন্ডী গ্রামের জনৈক ব্যক্তি স্বামী-স্ত্রী ৩ দিন যাবত ঢাকাতে অবস্থান করছিলেন। এ সুযোগে প্রতিবেশী মৃত দোস মহাম্মদের ছেলে নুরুল হক ভদু(৫০), গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ঘরে প্রবেশ করে, দুই শিশু কন্যাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষন করে। আজ মঙ্গলবার সকালে তাদের পিতা-মাতা বাড়িতে ফিরে আসলে ঘটনা জানতে পারে। এরই প্রেক্ষিতে তাদের মাতা থানায় এসে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে কৌশলে ধর্ষক ভদুকে আটক করে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাচোলে দুই শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক আটক

সর্বশেষ পরিমার্জন: ১০:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫