ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
নাচোলে ধানক্ষেতের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / ১২৭ বার পঠিত

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরইল গ্রামের ধানক্ষেতের পাশ থেকে কামরুল ইসলাম (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। নিহত কামরুল নাচোল উপজেলার সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুলকে নিজের ধানক্ষেতের পাশে একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়েছে। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন বলেও স্বজনরা জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
আরও পড়ুন:





















