ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
নাচোলে পহেলা বৈশাখ উদযাপিত

মোঃ আরিফুল ইসলাম, নাচোল
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৭৪ বার পঠিত

“সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১লা বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টার দিকে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়। পরে পহেলা বৈশাখের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সঙ্গীত এসো হে বৈশাখ এসো, এসো, এর মধ্যে দিয়ে দিনব্যাপী শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। এসময় কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমবায় অফিসার আব্দুল মান্নান আকন্দ, কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল ইসলাম, আব্দুন নূর, এলজিইডি ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম, সহকারী
মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বলেন, নতুন বছরের প্রথম দিন, ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে সবাই মিলে নাচ-গান শোভাযাত্রা, আনন্দ-উৎসব, হরেক রকম খাবার ও বাহারি সাজে বৈশাখকে বরণ করে নেয় উৎসবপ্রেমী বাঙালি জাতি। নতুন বছরে যাত্রাপালা, পুতুলনাচ, লোকসংগীত, গ্রামীণ খেলাধুলা ও মেলা সহ নানাবিধ বর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও সম্প্রীতির নতুন বার্তা।
আরও পড়ুন:






















